সাহেববাজার জিরো পয়েন্ট
সাগর-রুনি হত্যার বিচার ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। আজ মঙ্গলবার রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে দেশের গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করার জোর দাবি জানানো হয়।